Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ইন্ডিগো: বোর্ড অব ডিরেক্টরসকে নিয়ে সমালোচনার ঝড়

সপ্তম দিনেও হেনস্তার শিকার যাত্রীরা। সোমবার ইন্ডিগোর ৩৫০টি উড়ান বাতিল হয়েছে। টিকিটের টাকা ও লাগেজ ফেরত নিয়ে চিন্তায় রয়েছেন অনেকে।

ইন্ডিগো: বোর্ড অব ডিরেক্টরসকে নিয়ে সমালোচনার ঝড়
  • ৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সপ্তম দিনেও হেনস্তার শিকার যাত্রীরা। সোমবার ইন্ডিগোর ৩৫০টি উড়ান বাতিল হয়েছে। টিকিটের টাকা ও লাগেজ ফেরত নিয়ে চিন্তায় রয়েছেন অনেকে। তারউপর সপ্তম দিনে সাড়ে তিনশো উড়ান বাতিল হওয়ায় বিমানবন্দরগুলিতে ফের ধরা পড়েছে সেই অপেক্ষা ও হতাশার দৃশ্য। এবার ইন্ডিগোর বোর্ড অব ডিরেক্টরসকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ইন্ডিগোর বিবৃতি অনুযায়ী প্রথম দিন থেকেই পরিস্থিতির মোকাবিলায় যাবতীয় পদক্ষেপ নিচ্ছেন বোর্ড অব ডিরেক্টরসের সদস্যরা। নানা মহলে প্রশ্ন, তাহলে এতদিনেও সমস্যা মিটল না কেন? ওঁরা কি ঘুমোচ্ছেন? রাগে ফুঁসছেন বিমানযাত্রীরাও।

Advertisement

ইন্ডিগোর বোর্ড অব ডিরেক্টরসে রয়েছেন প্রাক্তন এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া, প্রাক্তন নীতি আয়োগ সিইও ও জি২০ শেরপা অমিতাভ কান্ত, প্রাক্তন সেবি চেয়ারম্যান এম দামোদরনের মতো বিশিষ্ট ব্যক্তিরা। প্রশ্ন, নিজ নিজ ক্ষেত্রের এমন দক্ষ মানুষজন থাকা সত্ত্বেও কেন এখনও এই সমস‌্যার সমাধান করা যায়নি? এনিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন আমলা অশোক খেমকা। তাঁর বক্তব্য, ‘এই হাই প্রোফাইল ব্যক্তিরা কি ঘুমোচ্ছেন? বর্তমানের বেহাল অবস্থার জন্য কি তাঁরা দায়ী নন? বিমান সংস্থার লভ্যাংশ থেকে কি তাঁরা টাকা পান না? নীবর থেকে লাভ নেই। এবার সামনে এসে স্পষ্টভাবে ব্যাখ্যা দিন।’

সম্পর্কিত সংবাদ