Bartaman Logo
৫ জুলাই, ২০২৬

জেগে উঠল ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি

জেগে উঠেছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ‘ব্যারেন’। জানা যাচ্ছে, গত এক সপ্তাহে দু’বার এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। যদিও আশপাশের দ্বীপগুলিতে কোনও ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলেই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।

জেগে উঠল ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পোর্ট ব্লেয়ার: জেগে উঠেছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ‘ব্যারেন’। জানা যাচ্ছে, গত এক সপ্তাহে দু’বার এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। যদিও আশপাশের দ্বীপগুলিতে কোনও ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলেই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন পোর্ট ব্লেয়ার থেকে ১৩৮ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫৪ মিটার উঁচু এই আগ্নেয়গিরি থেকে প্রথম নথিবদ্ধ অগ্ন্যুৎপাতের ঘটনা ১৭৮৭ সালে। তারপর থেকে ক্রমাগত লাভা উদ্গীরণ করেই চলেছে ব্যারেন। গত জুলাই মাসেও ঘটেছিল অগ্ন্যুৎপাতের ঘটনা। এরপর গত ১৩ ও ২০ সেপ্টেম্বর মাঝারি মাপের অগ্ন্যুৎপাতের খবর পাওয়া গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ