Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ

ইরান-আমেরিকা অন্তর্বর্তী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরমধ্যে ইরানে বসবাসকারী দেশের নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করল ভারতীয় দূতাবাস। সোশ্যাল মিডিয়া পোস্টে যত দ্রুত সম্ভব ভারতীয়দের ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।

ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ
  • ৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেহরান: ইরান-আমেরিকা অন্তর্বর্তী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরমধ্যে ইরানে বসবাসকারী দেশের নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করল ভারতীয় দূতাবাস। সোশ্যাল মিডিয়া পোস্টে যত দ্রুত সম্ভব ভারতীয়দের ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। সেই সঙ্গে, আগাম না জানিয়ে কোনো আন্তর্জাতিক সীমান্তের কাছে যেতেও বারণ করা হয়েছে। দূতাবাসের বার্তা, বর্তমান পরিস্থিতির নিরিখে ইরানে বসবাসকারী ভারতীয়দের দ্রুত এই দেশত্যাগের পরামর্শ দেওয়া হচ্ছে। এজন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে। তাদের নির্দেশমতো পথেই ইরান ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, জরুরি পরিস্থিতির জন্য নম্বর ও ইমেল আইডিও প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ