নয়াদিল্লি, ২৮ মে: এবার থেকে বিনা ভিসাতেই ফিলিপিন্সে যেতে পারবেন ভারতীয়রা। এমনই সিদ্ধান্ত নিয়েছে ফিলিপিন্সের সরকার। মনোরম আবহাওয়া, আগ্নেয়গিরি, সমুদ্র, সাদা বালির সৈকত, এইসব দৃশ্য দেখতেই ও ছুটি কাটাতে ফিলিপিন্সে যান অনেকেই। প্রচুর ভারতীয় পর্যটক প্রতিবছরই ফিলিপিন্সে ছুটি কাটাতে যান। তাই সেই ভারতীয়দের কথা মাথাতে রেখেই এই বিশেষ সুবিধা এনেছে সেখানকার সরকার। নয়াদিল্লিতে অবস্থিত ফিলিপিন্সের দূতাবাস থেকে জানানো হয়েছে, অল্প সময়ের জন্য দুটি বিশেষ বিভাগের আওতায় বিনা ভিসাতে তাদের দেশে যেতে পারবেন ভারতীয়রা। ২০২৫ সালের মে মাস থেকেই ভারতীয় নাগরিকরা তাদের যোগ্যতার উপর ভিত্তি করে ভিসা ছাড়াই ফিলিপিন্সে ভ্রমণ করতে পারবেন। প্রথমটি হল ১৪দিনের ভিসা ছাড়া প্রবেশ, এক্ষেত্রে ভারতীয় পাসপোর্টধারীরা ভিসার জন্য আবেদন না করেই পর্যটনের জন্য ফিলিপিন্সে ১৪ দিন পর্যন্ত থাকতে পারবেন। সমস্ত প্রধান বিমানবন্দর, বন্দর এবং এমনকী ক্রুজ টার্মিনালের মাধ্যমে প্রবেশের অনুমতি রয়েছে ভারতীয়দের। তবে কেবল ভ্রমণের জন্যই অনুমতি পাওয়া যাবে। অন্যক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এই বিভাগের আওতায় ফিলিপিন্সে প্রবেশ করতে গেলে বেশকিছু নিয়ম মানতে হবে। সেগুলি হল-



