Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন মুলুকে বন্দুকবাজের গুলি, মৃত্যু ভারতীয় ছাত্রের

গ্যাস স্টেশনে বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের। শুক্রবার রাতের এই ঘটনাটি আমেরিকার ডালাসের। মৃতের নাম চন্দ্রশেখর পোলে (২৭)।

মার্কিন মুলুকে বন্দুকবাজের গুলি, মৃত্যু ভারতীয় ছাত্রের
  • ৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: গ্যাস স্টেশনে বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের। শুক্রবার রাতের এই ঘটনাটি আমেরিকার ডালাসের। মৃতের নাম চন্দ্রশেখর পোলে (২৭)। হাত খরচ চালাতে ওই গ্যাস স্টেশনে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছিলেন হায়দরাবাদের বাসিন্দা চন্দ্রশেখর। হামলার কারণ এখনও স্পষ্ট নয়। আততায়ীর খোঁজে চলছে তল্লাশি। দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের দ্বারস্থ হয়েছে মৃতের পরিবার। 

Advertisement

২০২৩ সালে মার্কিন মুলুকে পাড়ি দেন ডেন্টাল সার্জারিতে স্নাতক চন্দ্রশেখর। ছ’মাস আগে সেখানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আমেরিকার কোনও হাসপাতালে যোগ দেওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। তার ফাঁকে দৈনন্দিন খরচ চালাতে ওই গ্যাস স্টেশনে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছিলেন চন্দ্রশেখর। আর সেখানেই অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের গুলিতে প্রাণ হারালেন তিনি। শনিবার মৃত যুবকের বাড়িতে যান বিআরএস বিধায়ক সুধীর রেড্ডি ও প্রাক্তন মন্ত্রী টি হরিশ রাও। তিনি বলেন, ‘মা-বাবার পুত্রবিয়োগের এই যন্ত্রণা অত্যন্ত হৃদয়বিদারক। পরিবারকে সমবেদনা জানাই। বিআরএসের পক্ষ থেকে সরকারের কাছে দ্রুত দেহ দেশে ফেরানোর আর্জি জানাচ্ছি।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ