নয়াদিল্লি: অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনার দায়িত্বে থাকা ভারতীয় প্রতিনিধি দলটি দেশে ফিরে এল। এই টিমটির নেতৃত্বে ছিলেন বাণিজ্য মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল। বিদেশ থেকে আমদানি করা পণ্যে প্রথমে চড়া শুল্ক আরোপ করেছিল আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে সেই সিদ্ধান্ত আগামী ৯ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়। সরকারি সূত্রে খবর, বিতর্কিত ‘ট্রাম্প ট্যারিফ’ এড়াতে ৯ জুলাইয়ের সেই সময়সীমার মধ্যেই ভারত ও আমেরিকার মধ্যে অন্তর্বর্তী একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে। তবে অন্তর্বর্তী চুক্তি সই হওয়ার পরও কৃষি ও গাড়ি ক্ষেত্রের মতো অমীমাংশিত থেকে যাওয়া বিভিন্ন ইস্যুতে আলোচনার প্রক্রিয়া জারি থাকবে।



