Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না ভারতীয় বিমান, বাতিল বাণিজ্য চুক্তিও, ঘোষণা পাক সরকারের

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জন পর্যটকের। ভারতের তরফে দাবি করা হয়েছে হামলা চালানো জঙ্গিদের পাক যোগ রয়েছে।

পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না ভারতীয় বিমান, বাতিল বাণিজ্য চুক্তিও, ঘোষণা পাক সরকারের
  • ২৪ এপ্রিল, ২০২৫ ২০:০৪
Prefer us on Google

করাচি, ২৪ এপ্রিল: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জন পর্যটকের। ভারতের তরফে দাবি করা হয়েছে হামলা চালানো জঙ্গিদের পাক যোগ রয়েছে। এমনকী নয়াদিল্লি, এই হামলার জন্য পরোক্ষভাবে পাকিস্তানকেই দায়ী করছে। সেই কারণে ইসলামাবাদের সঙ্গে একাধিক বিষয়ে চুক্তি বাতিল করেছে নয়াদিল্লি। তারপরেই ত্রাহি ত্রাহি রব পড়ে গিয়েছে পাকিস্তানে।

Advertisement

আজ, বৃহস্পতিবার দুপুরেই জরুরি বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তারপরেই ইসলামাবাদের তরফেও একগুচ্ছ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন বিকেলে পাকিস্তানের তরফে ঘোষণা করা হয়েছে, ভারতের কোনও বিমান এবার থেকে আর ইসলামাবাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিতের ঘোষণাও করেছে পাকিস্তান। যার মধ্যে পাকিস্তানের উপর দিয়ে অন্য কোনও দেশে পণ্য পাঠাতে পারবে না ভারত।

এমনকী অন্য কোনও দেশ থেকে পাকিস্তান হয়ে ভারতে পণ্য আসার উপরেও স্থগিতাদেশ লাগু করেছে ইসলামাবাদ। এরই সঙ্গে নয়াদিল্লিকে হুমকি দিয়ে পাকিস্তান জানিয়েছে ১৯৭২ সালে স্বাক্ষরিত সিমলা চুক্তি থেকেই সরে আসবেন তাঁরা। আর তেমনটা হলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে বাধ্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের সিন্ধু জলচুক্তি প্রত্যাহার করা নিয়েও কড়া প্রতিক্রিয়া দিয়েছে পাকিস্তান। যদিও পহেলগাঁও নিয়ে বিশেষ কোনও মন্তব্য করতে দেখা যায়নি পাক সরকারকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ