Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আটকে পড়া ১৫ জাহাজ ফেরানোর চেষ্টায় ভারত

আমেরিকা-ইরান শান্তি বৈঠক সফল হয়নি। তারপর পূর্ব ঘোষণা মতো সোমবার থেকে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ জারির কাজ শুরু করেছে আমেরিকা।

আটকে পড়া ১৫ জাহাজ ফেরানোর চেষ্টায় ভারত
  • ১৪ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: আমেরিকা-ইরান শান্তি বৈঠক সফল হয়নি। তারপর পূর্ব ঘোষণা মতো সোমবার থেকে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ জারির কাজ শুরু করেছে আমেরিকা। ইরানের বন্দর থেকে আগত ও বন্দরমুখী জাহাজগুলির ক্ষেত্রে এই মার্কিন সামরিক অররোধ জারি হয়েছে।  এরইমধ্যে হরমুজ  প্রণালীতে আটকে ১৫টি ভারতীয় জাহাজ। কেন্দ্র জানিয়েছে, সেগুলি ফিরিয়ে আনার জন্য সম্মিলিত ভাবে চেষ্টা চালাচ্ছে জাহাজ মন্ত্রক ও বিদেশ মন্ত্রক। সোমবার অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল জানান, পরিস্থিতি অনুকূল হলেই জাহাজগুলি হরমুজ প্রণালী পেরিয়ে ভারতে রওনা দেবে। তবে ২০,৪০০ মেট্রিক টন এলপিজি বোঝাই ভারতীয় ট্যাঙ্কার ‘জগ বিক্রম’ ১১ এপ্রিল হরমুজ প্রণালী অতিক্রম করেছে। আজ মঙ্গলবার গুজরাতের কান্দলা বন্দরে পৌঁছাতে পারে ট্যাঙ্কারটি। আমেরিকা-ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণার পর হরমুজ পার করা প্রথম ভারতীয় ট্যাঙ্কার এটিই। মুকেশ আরও জানান, গত ২৪ ঘণ্টায় ভারতের কোনো জাহাজ সমস্যায় পড়েনি। উপসাগরীয় অঞ্চল থেকে ২,১৭৭ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফেরাতে সহায়তা করেছে বিদেশ মন্ত্রক। নাবিকদের সুরক্ষা ও নিরবচ্ছিন্ন সামুদ্রিক যোগাযোগ নিশ্চিত করাই তাঁদের অগ্রাধিকার বলে জানিয়েছেন মুকেশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ