Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সেপ্টেম্বরে বাংলাদেশে সীমিত ওভারের সিরিজ খেলবে ভারত

গত বছর আগস্টে বাংলাদেশে খেলতে যাওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু গণঅভ্যুত্থানের জেরে হাসিনা সরকারের পতন এবং বিশৃঙ্খলার কারণে সফল বাতিল করেছিল বিসিসিআই।

সেপ্টেম্বরে বাংলাদেশে সীমিত ওভারের সিরিজ খেলবে ভারত
  • ৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: গত বছর আগস্টে বাংলাদেশে খেলতে যাওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু গণঅভ্যুত্থানের জেরে হাসিনা সরকারের পতন এবং বিশৃঙ্খলার কারণে সফল বাতিল করেছিল বিসিসিআই। সেই সিরিজ ২০২৬ সালের সেপ্টেম্বরে হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন বছরের ক্রীড়াসূচি ঘোষণা করেছে। যেখানে দেখা যাচ্ছে, শুভমান গিলরা ২৮ আগস্ট ঢাকায় পৌঁছবেন। খেলবেন সীমিত ওভারের সিরিজ। সেপ্টেম্বরের ১, ৩ ও ৬ তারিখ হবে একদিনের ম্যাচগুলি। তারপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর টি-২০’তে মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ। প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘২০২৫ সালের আগস্টে বাংলাদেশে খেলতে আসার কথা ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু নানা কারণে সেই সফর বাতিল হয়েছিল। তবে দুই বোর্ড আলোচনায় মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছেছে, স্থগিত হয়ে যাওয়া সিরিজ হবে ছাব্বিশের সেপ্টেম্বরে।’

Advertisement

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের বিরুদ্ধে ক্রীড়াসূচি ঘোষণা করলেও তা আদৌ হবে কিনা বলা কঠিন। কারণ, সেপ্টেম্বরে টিম ইন্ডিয়ার রয়েছে ঠাসা সূচি। আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা সূর্যকুমারদের। রয়েছে এশিয়ান গেমস। তারপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে এবং সমসংখ্যক টি-২০ ম্যাচ খেলার কথা ‘মেন ইন ব্লু’র। তাই ওই সময় ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। তাছাড়া সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দুই দেশের সম্পর্কে ফাটল ধরিয়েছে। বাংলাদেশে নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর পরিস্থিতির উন্নতি হয় কিনা, সেটাই দেখার। কারণ, তার উপরই ঝুলে ভারতীয় দলের বাংলাদেশ সফর। এদিকে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে আগস্টে তাদের সঙ্গে বিশেষ ম্যাচ খেলবে ভারত।

Advertisement
সম্পর্কিত সংবাদ