Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

হাসিনার বিরুদ্ধে আন্দোলনকারীদের জন্য আয়করে ছাড় দেওয়ার ঘোষণা

বাংলাদেশে ‘কোটা বিরোধী’ আন্দোলনে অংশগ্রহণকারীদের জন্য বাজেটে নতুন ‘কোটা’র কথা ঘোষণা করল মহম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার।

হাসিনার বিরুদ্ধে আন্দোলনকারীদের জন্য আয়করে ছাড় দেওয়ার ঘোষণা
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ঢাকা:  বাংলাদেশে ‘কোটা বিরোধী’ আন্দোলনে অংশগ্রহণকারীদের জন্য বাজেটে নতুন ‘কোটা’র কথা ঘোষণা করল মহম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম সোমবার বাজেট পেশ করেছে ইউনুস সরকার। সেখানে বলা হয়েছে, আগামী দু’বছর ‘জুলাই বিপ্লবী’দের বার্ষিক ৫ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। এদিন আর্থিক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট পেশ করেন। সেখানে ব্যক্তিগত আয়করের হার ঘোষণার সময় ‘জুলাই বিপ্লবী’দের জন্য আলাদা ট্যাক্স ক্যাটিগরির কথা ঘোষণা করেন তিনি। ২০২৬-২৭ অর্থবর্ষ  থেকে পরবর্তী দু’বছরের জন্য হাসিনা বিরোধী আন্দোলনকারীদের জন্য আয়করে ছাড়ের ব্যবস্থা থাকবে। একাত্তরের মুক্তিযোদ্ধাদের এতদিন ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কর দিতে হত 

Advertisement

না। তাঁদের ক্ষেত্রেও করছাড়ের সীমা বাড়িয়ে ৫ লক্ষ ২৫ হাজার টাকা করা হল। ওয়াকিবহাল মহলের মতে, 
এভাবে হাসিনা বিরোধী আন্দোলনকারীদের মুক্তিযোদ্ধাদের মতোই সম্মান ও সুবিধা প্রদানের বার্তা দিল ইউনুস সরকার। 
এদিকে, হাসিনা বিরোধী আন্দোলনে মৃত ও আহতদের পরিবারের জন্যও বাজেটে ৪০৫ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। ওই আন্দোলনকারীদের পরিবারের পুনর্বাসন ও উন্নয়নের জন্য এই টাকা ব্যবহার করা হবে। মৃত ও আহত আন্দোলনকারীদের পরিবার যাতে নিয়মিত অনুদান পায়, তার জন্য দ্রুত নতুন নীতি প্রণয়ণ করা হবে। আহতদের চিকিত্সার ব্যবস্থাও করা হবে বলে এদিন আর্থিক উপদেষ্টা ঘোষণা করেছেন।

সম্পর্কিত সংবাদ