Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্যুটিং সারলেন ইমরান

শ্যুটিং সেটে গুরুতর আহত হয়েছিলেন অভিনেতা ইমরান হাশমি। রাজস্থানে ‘আওয়ারাপন ২’ ছবির শ্যুটিং চলছে। সেখানেই গুরুতর চোট পান নায়ক।

শ্যুটিং সারলেন ইমরান
  • ২২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

 শ্যুটিং সেটে গুরুতর আহত হয়েছিলেন অভিনেতা ইমরান হাশমি। রাজস্থানে ‘আওয়ারাপন ২’ ছবির শ্যুটিং চলছে। সেখানেই গুরুতর চোট পান নায়ক। উঁচু জায়গা থেকে অ্যাকশন দৃশ্য করতে গিয়ে তাঁর পেটে আঘাত লাগে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি অভিনেতার অস্ত্রোপচার হয়েছে। যদিও অস্ত্রোপচারের পরেই শ্যুটিংয়ে যোগ দিলেন তিনি। কারণ দীর্ঘদিন বিশ্রাম নিলে সিনেমার শ্যুটিং শেষ হতে দেরি হতো। তাঁর পেশাদারিত্বে মুগ্ধ অনুরাগীরা। রবিবার শ্যুটিং সেটে তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলে। ২০০৭  সালে মুক্তিপ্রাপ্ত ‘আওয়ারাপান’ ছবির সিক্যুয়েল এটি। এই ছবিতে ইমরানের সঙ্গে রয়েছেন অভিনেত্রী শাবানা আজমিও। ইমরানের বিপরীতে দেখা যাবে দিশা পাটানিকে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ