Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অনলাইনে বুকিংয়ে প্রতারিত হলে টাকা চলেই যায়, পরে অভিযোগ জানালে কী হবে? বিধানসভায় প্রশ্ন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের

আজ, বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে সাধারণ মানুষের সাইবার ক্রাইমের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় নিয়ে একাধিক প্রশ্ন ওঠে

অনলাইনে বুকিংয়ে প্রতারিত হলে টাকা চলেই যায়, পরে অভিযোগ জানালে কী হবে? বিধানসভায় প্রশ্ন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের
  • ১২ জুন, ২০২৫ ১৩:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে সাধারণ মানুষের সাইবার ক্রাইমের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। সম্প্রতি দেখা গিয়েছে অনলাইনে বিমানের টিকিট কেটে ঠকতে হয়েছে বেশ কিছু গ্রাহককে। মোটা টাকা দিয়ে বিমানের টিকিট কেটে নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছে জানা গিয়েছে যে টিকিট বুকিংই হয়নি। অর্থাৎ, ভুয়ো পোর্টাল বা ওই ধরনের কিছু বানিয়ে টিকিট বুকিংয়ের নামে ঠকানো হয়েছে। এই ধরনের ঘটনা এড়াতে তথ্য প্রযুক্তি দপ্তর কলকাতা পুলিসের জন্য কাজ শুরু করেছে।

Advertisement

এই মর্মে আলোচনা চলাকালীনই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানতে চান, শুধু বিমান নয়, অনলাইনে হোটেল বুকিংয়ের নাম করেও তো মানুষকে ঠকানো হচ্ছে। এই নিয়ে কী পদক্ষেপ করা হচ্ছে? এই ক্ষেত্রে বুকিং করার আগে হোটেলের ফোন নম্বর জেনে নিয়ে সেখানে ফোন করে নিলে এমন অনলাইন প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে। সেই সঙ্গে পুলিসকে জানানোর বিষয়টিও উঠে আসে প্রশ্ন উত্তর পর্বে। তখনই অধ্যক্ষ বলেন, অনলাইন বুকিংয়ে প্রতারণা হলে টাকা তো আগেই চলে যায়। পরে অভিযোগ জানালে কী হবে? এর কোনও সুরাহা রয়েছে? সেই সঙ্গে এই বিষয়ে পুলিসকে আরও সক্রিয় বা তৎপর হওয়ার প্রয়োজন রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

এদিন হাওড়ার আমতার বিধায়ক সুকান্ত পালের অতিরিক্ত প্রশ্নের উত্তরে, সাইবার ক্রাইম সংক্রান্ত হেল্পলাইন নম্বরও জানিয়ে দেওয়া হয় বিধানসভায়। ১৯৩০ নম্বরে ফোন করলেই অনলাইন প্রতারণার ক্ষেত্রে সাহায্য মিলবে। এছাড়াও, বেঙ্গল সিলিকন ভ্যালিতে ইতিমধ্যেই ব্যাপকভাবে এই প্রতারণা ঠেকাতে কাজ শুরু হয়েছে বলেও জানানো হয়েছে। সাইবার ক্রাইম নিয়েও রাজ্য সরকারি কর্মী, পুলিস থেকে শুরু করে সাধারণ মানুষকে প্রশিক্ষিত এবং সজাগ করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ