Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি থামালে ভলিউম বাড়বে ‘সোনার বাংলা’র, হুঁশিয়ারি বামেদের

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা’ গাইলেই দেশদ্রোহী! অসমের বিজেপি মুখ্যমন্ত্রী এমনই ফতোয়া দিয়েছেন। এদিকে, বঙ্গ বিজেপিও সেকথায় সায় দিয়েছে।

বিজেপি থামালে ভলিউম বাড়বে ‘সোনার বাংলা’র,  হুঁশিয়ারি বামেদের
  • ২ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা’ গাইলেই দেশদ্রোহী! অসমের বিজেপি মুখ্যমন্ত্রী এমনই ফতোয়া দিয়েছেন। এদিকে, বঙ্গ বিজেপিও সেকথায় সায় দিয়েছে। বিজেপির এমন ফতোয়ার বিরুদ্ধে কর্মসূচি নিয়েছে বামেরা। শনিবার বিশ্বভারতী থেকে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেটে বাম ছাত্র-ছাত্রীরা ‘আমার সোনার বাংলা’ গানটি গেয়েছেন। ৪ নভেম্বর রাজ্যজুড়ে পাড়ায় পাড়ায় ‘আমার সোনার বাংলা’ গান গাওয়ার ডাক দিয়েছে সিপিএম। সিপিএমের রাজ্য কমিটির সদস্য তথা এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, বিজেপি এসব কথা যত বলবে, গানের ভলিউম তত বাড়বে। এদিকে, আজ, ভারতের মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ ফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। শহরের বিভিন্ন এলাকায় তা জায়ান্ট স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করছে এসএফআই। হঠাত্ খেলা দেখানো কেন? দেবাঞ্জন বলছেন, বিজেপি ও আরএসএস মেয়েদের মনুবাদী ঢঙে আটকে রাখার চেষ্টা করছে। তাই এটা নিছকই একটা ক্রিকেট টিম নয়, এই মহিলা খেলোয়াড়রা গোটা দেশের প্রতিনিধিত্ব করছেন– এই বিষয়টিই তুলে ধরার চেষ্টা করেছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ