Bartaman Logo
১০ জুন, ২০২৬

সুন্দরগড়ে রেললাইনে আইইডি বিস্ফোরণ, প্রাণ গেল রেলকর্মীর, মাওবাদী নাশকতা?

ওড়িশা-ঝাড়খণ্ড সীমানার সুন্দরগড় জেলায় রেললাইনে আইইডি বিস্ফোরণ। রবিবারের এই ঘটনায় এক রেলকর্মীর মৃত্যু হয়েছে। মৃতের নাম ইতুয়া ওরাম।

সুন্দরগড়ে রেললাইনে আইইডি বিস্ফোরণ, প্রাণ গেল রেলকর্মীর, মাওবাদী নাশকতা?
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: ওড়িশা-ঝাড়খণ্ড সীমানার সুন্দরগড় জেলায় রেললাইনে আইইডি বিস্ফোরণ। রবিবারের এই ঘটনায় এক রেলকর্মীর মৃত্যু হয়েছে। মৃতের নাম ইতুয়া ওরাম। রেলে ‘কি ম্যান’ হিসেবে কর্মরত ছিলেন ইতুয়া। পুলিসের প্রাথমিক অনুমান, বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা। ঘটনাস্থলের কাছ থেকে মাওবাদীদের পোস্টার মিলেছে। তাতেই সন্দেহ আরও বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় এক পুলিসকর্মী জানান, বিস্ফোরণ স্থল সারান্ডা ফরেস্ট রেঞ্জের অন্তর্গত। জারি রয়েছে তদন্ত। ঘটনায় শোকপ্রকাশ করেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি। মৃত রেলকর্মীর পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। 

Advertisement

করমপদা থেকে রেঞ্জড়া সংযোগকারী রেললাইনে এই বিস্ফোরণ ঘটে। তবে সেই সময়ে রুটে কোনও ট্রেন না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের এক আধিকারিক জানান, একটি লুপ লাইনে বিস্ফোরণ ঘটে। তাই যাত্রীবাহী ট্রেন পরিষেবা ব্যাহত হয়নি। তিনি বলেন, ‘স্থানীয় পুলিসের অনুমোদন পেলেই মেরামতির কাজ শুরু হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ