Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অবশেষে ইছামতীর সংস্কার শুরু, ৪৩ কিলোমিটার এলাকাজুড়ে চলবে কাজ

শুরু হলো ইছামতী নদী সংস্কার। প্রথম পর্যায়ে গাইঘাটা ব্লকের কালাঞ্চি থেকে ঘোলা পর্যন্ত সাড়ে ৮ কিলোমিটার সংস্কার করা হবে। সবমিলিয়ে হবে সাড়ে ৪৩ কিমিজুড়ে সংস্কারের কাজ।

অবশেষে ইছামতীর সংস্কার শুরু, ৪৩ কিলোমিটার এলাকাজুড়ে চলবে কাজ
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: শুরু হলো ইছামতী নদী সংস্কার। প্রথম পর্যায়ে গাইঘাটা ব্লকের কালাঞ্চি থেকে ঘোলা পর্যন্ত সাড়ে ৮ কিলোমিটার সংস্কার করা হবে। সবমিলিয়ে হবে সাড়ে ৪৩ কিমিজুড়ে সংস্কারের কাজ। 

Advertisement

বনগাঁ, গাইঘাটা, বাগদা, স্বরূপনগর প্রভৃতি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, ইছামতী সংস্কারের। অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পলি জমে একটি সংকীর্ণ খালের মতো হয়ে গিয়েছে ইছামতী। ফলে প্রতিবছরই বন্যায় ভাসে নদী পাড়ের এলাকা।
এই কাজের জন্য কয়েকটি সংস্থাকে বরাত দিয়েছে সরকার। প্রায় ১১ কোটি সিএফটি মাটি তোলা হবে নদী থেকে। সে মাটি তুলে সংস্থাগুলি বিক্রি করবে। ১ বর্গফুট মাটির জন্য রয়্যালটি বাবদ সরকারকে দিতে হবে ১ টাকা ২৩ পয়সা। আগামী ২ বছরের মধ্যে কাজ শেষ করতে হবে। শনিবার এই কাজ শুরুর সূচনা করেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। গাইঘাটা ব্লকের রামনগর পঞ্চায়েতের বেড়িগোপালপুর ঘাটে এই কাজের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। মিঠুন মণ্ডল নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘একসময় এই নদী ছিল মানুষের রুটিরুজির উপায়। এখন দু’কূল ছাপিয়ে বন্যা হয়।’ সভাধিপতি বলেন, ‘বন্যার কারণে নদীর পাড়ের বাসিন্দাদের ছ’মাস গৃহহীন থাকতে হয়। সংস্কারের কাজে কেন্দ্র উদাসীন। রাজ্য সরকার এই কাজ শুরু করল।’ বিজেপির দাবি, রাজ্যের অনুমতি না মেলায় কেন্দ্রীয় সরকার নদী সংস্কার করতে পারছে না। নদীর পাড়ের অন্যান্য বাসিন্দার দাবি, কেন্দ্র সরকারের উদাসীনতায় ইছামতী হারিয়ে যেতে বসেছে। বদ্ধ জলাশয়ের মতো হয়ে গিয়েছে। জল প্লাবিত হয়ে প্রতিবছর বানভাসি অবস্থায় পড়তে হয় তাঁদের।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ