Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘১০ হাজার টাকা দিয়ে জম্মু ফিরেছি’

মা-বাবাকে নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা সুরজিৎ রায়। তাঁদের সঙ্গেই বেড়াতে গিয়েছেন সপরিবার স্বপন দত্ত।

‘১০ হাজার টাকা দিয়ে জম্মু ফিরেছি’
  • ২৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মা-বাবাকে নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা সুরজিৎ রায়। তাঁদের সঙ্গেই বেড়াতে গিয়েছেন সপরিবার স্বপন দত্ত। মঙ্গলবার তাঁরা যখন পহেলগাঁওতে পৌঁছন, তার কিছুক্ষণ আগে সেখানেই ঘটে গিয়েছে ভয়াবহ সন্ত্রাসী হামলা। তখনও তাঁরা এসবের বিন্দুবিসর্গ জানতেন না। পহেলগাঁওতে নেমেই তাঁরা বুঝতে পারলেন, বড় কোনও ঘটনা ঘটে গিয়েছে। পর্যটক থেকে স্থানীয় লোকজন সবাই উদভ্রান্তের মতো এদিক-ওদিক ছুটছেন নিরাপদ আস্তানার খোঁজে। সুরজিৎবাবু বলেন, ‘এই অবস্থায় আমরা কোনও রকমে হোটেলে ঢুকলাম। কিছুক্ষণ পর সেখান থেকেও আমাদের নিরাপদ স্থানে আমাদের চলে যাওয়ার কথা বললেন নিরাপত্তারক্ষীরা। খোঁজখবর করে জানতে পারলাম, অনেকে জীবনের ঝুঁকি নিয়ে জম্মু ফিরে যাওয়াটাই একমাত্র উপায় বলে মনে করছেন। আমরাও সেই চেষ্টা শুরু করলাম। জম্মু আসার ক্ষেত্রেও আটকে পড়া পর্যটকদের প্রতি পদে সমস্যায় পড়তে হয়েছে। কারণ, ঘটনার পর বিভিন্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার কারণেই। মুঘল রোড ধরে ঘুরে আসতে গেলে খরচ পড়ছে ১০ হাজার টাকা। অন্য কোনও উপায় না পেয়ে তাই করতে বাধ্য হয়েছি।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ