Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বার্সার বিরুদ্ধে গোলের কথা মনে পড়ছে: ফাজিলা

মহিলাদের স্যাফ ক্লাব কাপে চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। ন’টি গোল করে শোরগোল ফেলে দিয়েছেন লাল-হলুদের উগান্ডার স্ট্রাইকার ফাজিলা।

বার্সার বিরুদ্ধে গোলের কথা মনে পড়ছে: ফাজিলা
  • ২৩ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

শিবাজী চক্রবর্তী, কলকাতা: মহিলাদের স্যাফ ক্লাব কাপে চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। ন’টি গোল করে শোরগোল ফেলে দিয়েছেন লাল-হলুদের উগান্ডার স্ট্রাইকার ফাজিলা। মশালবাহিনীর এই ফুটবলার স্যাফের সর্বাধিক স্কোরার। বিমানবন্দরে সমর্থকদের উদ্দীপনায় মুগ্ধ তিনি। শহরে ফিরে বর্তমানকে একান্ত সাক্ষাৎকার দিলেন ইমামি ইস্ট বেঙ্গলের ফুটবলার ফাজিলা ইকবাপুট।।

Advertisement

প্রশ্ন: লাল-হলুদ জার্সিতে আন্তর্জাতিক ট্রফি জয়ের অনুভূতি কেমন?
ফাজিলা: অতীতের কথা মনে পড়ছে। তখন কাজাখস্তানের বিক কাজাইগার্টে খেলি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিরুদ্ধে জাল কাঁপাই। মানসিকভাবে দারুণ তৃপ্তি পেয়েছিলাম। স্যাফ ক্লাব কাপ জয়ের মুহূর্তও কাছাকাছি থাকবে।
প্রশ্ন: উগান্ডার প্রথম ফুটবলার হিসাবে চ্যাম্পিয়ন্স লিগ খেলেছেন। লাল-হলুদ জার্সি কেমন উপভোগ করছেন?
ফাজিলা: দেখুন, কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজ আমায় ইস্ট বেঙ্গলে নিয়ে আসেন। রবিবার রাতে বিমানবন্দরে সমর্থকদের সেলিব্রেশন দেখে মনে হচ্ছিল, কলকাতায় আসা সার্থক। টিম বাসের জানালা দিয়ে ভিডিও তুলে রেখেছি। ইস্ট বেঙ্গলের মানসিকতা, ফোকাস, টার্গেট সত্যিই অনুপ্রাণিত করে।
প্রশ্ন: পরবর্তী লক্ষ্য ঠিক কী?
ফাজিলা: সামনেই ইন্ডিয়ান উওমেন্স লিগ। বুধবার সেতু এফসি’র বিরুদ্ধে ম্যাচ। চলতি মরশুমেও ট্রফি জিতে সমর্থকদের উপহার দিতে চাই।
প্রশ্ন: এবারের ইস্ট বেঙ্গল স্কোয়াড নিয়ে কী বলবেন?
ফাজিলা: টিম স্পিরিট আমাদের আসল শক্তি। কোচ অ্যান্ড্রুজকে কৃতিত্ব দিতেই হয়। সতীর্থদের অ্যাসিস্ট ছাড়া এত গোল করতেই পারতাম না (হেসে)।
প্রশ্ন: একটু অন্য প্রসঙ্গে আসা যাক। মাঠের বাইরে আপনি বেশ অন্তর্মুখী। অবসর কীভাবে কাটান? 
ফাজিলা: গান শুনি। লং ড্রাইভ খুবই প্রিয়। ফুটবলের বাইরে ভলিবল প্রিয় খেলা। তাছাড়া উগান্ডায় আমার এনজিও’র কথা অনেকেই জানেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক কর্তব্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ