প্যারিস, ২৪ অক্টোবর: ফরাসি ওপেন ব্যাডমিন্টনে অপ্রতিরোধ্য পি ভি সিন্ধু। খেতাব থেকে এই মুহূর্তে এক কদম দূরে তিনি। আজ, শনিবার ছিল মহিলাদের সিঙ্গলসের সেমি-ফাইনাল। প্রতিপক্ষ জাপানের রিকো আকেচিকে হেলায় বশ মানালেন ওলিম্পিক্সে জোড়া পদকজয়ী ভারতীয় তারকা শাটলার। খেলার ফলাফল ২১-১০, ২০-২২, ২১-১৬।
আগামীকাল, রবিবার ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার আন সে ইয়াং। এই মহূর্তে বিশ্বসেরার তকমা তাঁর দখলে। জাপানের প্রতিদ্বন্দ্বী নোজোমি ওকুহারাকে স্ট্রেট গেমে হারিয়ে (২১-১২, ২১-১৯) ফাইনাইলে পৌঁছে গিয়েছেন ইয়াং।
অন্যদিকে, পি ভি সিন্ধুও এই মুহূর্তে দুরন্ত ছন্দে রয়েছেন। শুক্রবার চাইনিজ তাইপে’র চিউ পিন-চিয়ানকে ২১-১৩, ২১-১৪ ব্যবধানে হারিয়ে মহিলাদের সিঙ্গলসের সেমি-ফাইনালে ওঠেন হায়দরাবাদি তারকা। তার আগে কোয়ার্টার ফাইনালে ২১-১২, ২১-১৬ ব্যবধানে বশ মানান জাপানের রিকো গুনজিকে। ফলে আগামীকাল সিন্ধুর সঙ্গে কোরিয়ান আন-সে-ইয়াঙের হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।



