Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘুমন্ত স্ত্রীকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন, ধৃত স্বামী

ঘুমন্ত স্ত্রীকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার হল স্বামী।

ঘুমন্ত স্ত্রীকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন, ধৃত স্বামী
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: ঘুমন্ত স্ত্রীকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার হল স্বামী। শুক্রবার গভীর রাতে রঘুনাথগঞ্জ থানার দফরপুর পঞ্চায়েতের চড়কা গ্রামের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃতার নাম মাহেরা বিবি(৫৪)। পুলিস দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী আজিজ শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

পুলিস জানিয়েছে, এই দম্পতির তিন ছেলেমেয়ে রয়েছে। ধৃত আজিজ রঘুনাথগঞ্জ শহরের একটি হোটেলে কাজ করত। পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে সে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। পুলিস জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। তদন্ত চলছে। জানা গিয়েছে, বেশ কয়েকবছর আগে জঙ্গিপুর শহরের ১৩নম্বর ওয়ার্ডের বালিঘাটার বাসিন্দা মাহেরা খাতুনের সঙ্গে আজিজের বিয়ে হয়। আজিজ জঙ্গিপুর মহকুমা হাসপাতাল লাগোয়া একটি হোটেলে কাজ করে। অভিযোগ, সে রাতে বাড়ি ফিরে এসে প্রায়শই স্ত্রীর সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়ত। এনিয়ে কিছুদিন ধরে দম্পতির মধ্যে মনোমালিন্য চলছিল। শুক্রবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। তারপর মাহেরা বিবি সন্তানদের নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। অভিযোগ, রাত ১২টা নাগাদ ঘরের দরজা লাগানোর বাঁশ দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে আজিজ। সজোরে বাঁশের আঘাতে ওই বধূর মৃত্যু হয়। স্ত্রীকে খুনের পর আজিজ সেখানেই বসেছিল। মাহেরা বিবির শিশুদের কান্না ও চিৎকারে প্রতিবেশীরা এসে দেখেন, মেঝেতে ওই বধূ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ওই রাতেই অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে পুলিস। মৃতার মাসতুতো ভাই মাংলু শেখ বলেন, ও দিদিকে প্রায়শই মারধর করত। কিছুদিন আগেও ধারালো অস্ত্র নিয়ে দিদির উপর চড়াও হয়েছিল। ওর শাস্তির দাবি জানাচ্ছি। যাতে পরবর্তীকালে আর এমন কাণ্ড ঘটাতে না পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ