Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬

বিহারে তুমুল ক্ষোভ বিজেপির ভোটারদেরও

আমরা তো বছরের পর বছর বিজেপিকে ভোট দিয়ে এসেছি। আর আজ বিজেপির শাসনেই আমাদের কাছে নাগরিকত্বের নথিপত্র চাওয়া হচ্ছে? ভোটার কার্ড, আধার কার্ড নাকি প্রমাণ হিসেবে চলবে না।

বিহারে তুমুল ক্ষোভ  বিজেপির ভোটারদেরও
  • ১৬ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আমরা তো বছরের পর বছর বিজেপিকে ভোট দিয়ে এসেছি। আর আজ বিজেপির শাসনেই আমাদের কাছে নাগরিকত্বের নথিপত্র চাওয়া হচ্ছে? ভোটার কার্ড, আধার কার্ড নাকি প্রমাণ হিসেবে চলবে না। নির্বাচন কর্মীরা ভয় দেখাচ্ছে। দুর্ব্যবহার করছে। আর আপনারা ভোটের কথা বলছেন? ভোটার তালিকা সংশোধনের নামে নাম বাদ যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এসবই শুনতে হচ্ছে বিজেপির সমীক্ষক দলকে। উল্লেখ্য, যে কোনও ভোটের আগে সংশ্লিষ্ট রাজ্যে ভোটারদের মনের গতিপ্রকৃতি জানতে বিজেপি সমীক্ষা চালায়। যথারীতি বিহারে শুরু হয়েছে দলের অভ্যন্তরীণ সমীক্ষা। প্রাথমিক প্রক্রিয়া হল টেলিফোনে ভোটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। তারপর তাঁদের নানাবিধ প্রশ্ন করা যে, বিজেপি সম্পর্কে তাদের ধারণা কী। বিজেপির কাছে তারা কী আশা করে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছে কি না। এবার ভোটে কোন দলকে তারা সরকারে দেখতে চায় ইত্যাদি। এবার বিজেপির প্রাক ভোট সমীক্ষক দল মহা বিপদে পড়েছে। তারা যখন ফোন করে বিজেপি সম্পর্কে ইতিবাচক কথা বলতে চাইছে, তখন তীব্র বিরূপ প্রতিক্রিয়ার সামনে পড়তে হচ্ছে। বিজেপি সূত্রের খবর, ভোটার তালিকা সংশোধনের জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে, তার বিরোধিতা শুধুমাত্র বিরোধীরাই করছে এমন নয়, সাধারণ মানুষ, বিজেপি সমর্থক, বিজেপি ভোটাররাও মহাক্ষুব্ধ। সেই ক্ষোভের আঁচ টের পাচ্ছেন সমীক্ষকরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ