Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

হাডকোর প্রতিষ্ঠা দিবস উদযাপন

হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (হাড়কো) এর ৫৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল কলকাতায়।

হাডকোর প্রতিষ্ঠা দিবস উদযাপন
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (হাড়কো) এর ৫৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল কলকাতায়। মঙ্গলবার সল্টলেকের একটি হোটেলে প্রতিষ্ঠা দিবসের বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ স্টেট ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ডিরেক্টর (ফাইনান্স) দেবাশিস রায়চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন। হাডকো কলকাতা আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক প্রধান দেবেশ চক্রবর্তী অতিথিদের সম্মাননা জ্ঞাপন করেন। তিনি হাডকোর সার্বিক কর্মকাণ্ড, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও সিকিমে হাডকোর কার্যক্রম নিয়ে বিশদে আলোচনা করেন। দেবেশবাবু বলেন, ২০২৪-২৫ আর্থিক বছরে হাডকোর সাফল্যের মধ্যে রয়েছে ভারত সরকারের পক্ষ থেকে ‘নবরত্ন’ মর্যাদা অর্জন। ওই অর্থবর্ষে পশ্চিমবঙ্গের জন্য হাডকো ১৯২.৭৬ কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে। সিএসআর সহায়তার মাধ্যমে গ্যাংটক পুরসভাকে ১১৯.৩৯ লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ