Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়ল বাড়ি! দেওয়াল চাপা পড়ে মৃত্যু গৃহপালিত পশুর

বুধবার রাতে প্রবল বৃষ্টির জেরে বিপত্তি পুরুলিয়া জেলার নিমটিকুরি গ্রামে। গতকাল রাতে ভারী বৃষ্টির কারণে সাঁতুড়ি থানার অন্তর্গত ওই এলাকায় ভেঙে পড়ে একটি মাটির বাড়ি।

প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়ল বাড়ি! দেওয়াল চাপা পড়ে মৃত্যু গৃহপালিত পশুর
  • ৩১ জুলাই, ২০২৫ ১৩:০৭
Prefer us on Google

সংবাদদাতা, পুরুলিয়া: বুধবার রাতে প্রবল বৃষ্টির জেরে বিপত্তি পুরুলিয়া জেলার নিমটিকুরি গ্রামে। গতকাল রাতে ভারী বৃষ্টির কারণে সাঁতুড়ি থানার  অন্তর্গত ওই এলাকায় ভেঙে পড়ে একটি মাটির বাড়ি। বাড়ির মালিক কোনওক্রমে প্রাণরক্ষা করতে পারলেও, একাধিক গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, ভেঙে পড়া বাড়ির মালিক হলেন গ্রামেরই বাসিন্দা তুলনাথ  সোরেন। গতকাল রাতে বাড়ি ভাঙছে বুঝতে পেরেই তিনি ঘর ছেড়ে বেরিয়ে আসেন। এরপরই বিপদজনক ভাবে হঠাৎ ধসে পড়ে যায় বাড়িটি। নিজে প্রাণে বাঁচলেও গৃহপালিত পশুগুলির মৃত্যুর জন্য আক্ষেপ প্রকাশ করেছে তুলনাথ। তাঁর দাবি, ত্রিপলের জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েও তিনি তা পাননি। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ