Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হালিশহরের হোটেল ব্যবসায়ী

বিল্ডিং প্ল্যান জালিয়াতি করে হোটেল নির্মাণ এবং জাল স্ট্যাম্প তৈরি করার অভিযোগে হালিশহর বাগমোড়ের হোটেল ব্যবসায়ী টনি সিংকে গ্রেপ্তার করল বারাকপুর পুলিস কমিশনারেটের গোয়েন্দা বিভাগ

জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার  হালিশহরের হোটেল ব্যবসায়ী
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বিল্ডিং প্ল্যান জালিয়াতি করে হোটেল নির্মাণ এবং জাল স্ট্যাম্প তৈরি করার অভিযোগে হালিশহর বাগমোড়ের হোটেল ব্যবসায়ী টনি সিংকে গ্রেপ্তার করল বারাকপুর পুলিস কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ড্রিমল্যান্ড নামে হোটেলটি তৈরি করার ক্ষেত্রে অনিয়ম হয়েছে। পুরসভার স্ট্যাম্প জাল করা হয়েছে। যা দিয়ে আবগারি সহ অন্যান্য লাইসেন্স করা হয়েছে। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে আরও কিছু জালিয়াতির। 

Advertisement

আগেই হোটেলের বেআইনি নির্মাণ ভেঙে দিয়েছিল হালিশহর পুরসভা। গ্রেপ্তারি ঠেকাতে হাইকোর্টে আবেদন করেছিলেন হোটেলের মালিক টনি সিং। তিনি প্রাক্তন সংসদ সদস্য অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। হাইকোর্টে তাঁর জামিনের আবেদন নাকচ হয়ে যায়। তারপরই শুক্রবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করল বারাকপুর পুলিস কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। বারাকপুরের পুলিস কমিশনার অজয় ঠাকুর বলেন, ব্যবসায়ীর বিরুদ্ধে তদন্ত হচ্ছিল। হাইকোর্টে মামলা ছিল। হাইকোর্ট জামিনের আবেদন নাকচ করেছে। চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ জানিয়েছেন, আমাদের পুরসভার এক নম্বর ওয়ার্ডে ওই হোটেলটি তৈরি হয়েছিল। হোটেলটিতে নানা ধরনের বেআইনি কারবার চলে। হোটেলটি তৈরির সময় প্ল্যান জালিয়াতি করা হয়েছিল। পুরসভার স্ট্যাম্পও জালিয়াতি করা হয়। আমরা হোটেলের বেআইনি নির্মাণ ভেঙে দিয়েছি। থানায় অভিযোগ করেছি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ