Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

১৬ হাজার বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত

১৬ হাজার বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ভাঙা চালের বস্তার আড়ালে ট্রাকে পাচার হচ্ছিল নিষিদ্ধ কাফ সিরাপ। বৃহস্পতিবার জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় ওই ট্রাক থেকে ১৬ হাজার বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস। গ্রেপ্তার করা হয়েছে ট্রাকের চালক মহম্মদ রাহুলকে। তার বাড়ি উত্তরপ্রদেশের অমরোহা জেলার দিদোলি থানা এলাকায়। জেলা পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত বলেন, ওই ট্রাকে ভাঙা চালের ২২০টি বস্তা ছিল। আড়ালে ৮০টি বস্তায় রাখা ছিল কাফ সিরাপ। প্রতিটি বস্তায় ছিল দু’টি কার্টন। প্রতিটি কার্টনে ছিল ১০০ বোতল কাফ সিরাপ। ঘটনায় কোতোয়ালি থানায় মামলা রুজু করা হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ