Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২৬ হাজার চাকরি বাতিলে হলফনামার কপি চাইল হাইকোর্ট

২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) সুপ্রিম কোর্টে যে নথি দিয়েছিল, তা দেখতে চাইল হাইকোর্ট।

২৬ হাজার চাকরি বাতিলে হলফনামার কপি চাইল হাইকোর্ট
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) সুপ্রিম কোর্টে যে নথি দিয়েছিল, তা দেখতে চাইল হাইকোর্ট। এএসসি’র নয়া বিজ্ঞপ্তি জারির পর যে মামলা দায়ের হয়েছিল তার শুনানি চলছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে। সুপ্রিম কোর্টে এসএসসি যে হলফনামা জমা দিয়েছিল, তাতে তারা জানিয়েছিল, নিয়োগ প্রক্রিয়া কীভাবে হয়েছে। কীভাবে প্যানেল তৈরি হয়েছিল এবং কোথায় গলদ ছিল, তা নিয়ে শীর্ষ আদালতে হলফনামা দিয়েছিল এসএসসি। সেসব খতিয়ে দেখতে ওই হলফনামার কপি চেয়েছে ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার ওই মামলার পরবর্তী শুনানি। বৃহস্পতিবারই সিঙ্গল বেঞ্চের পর বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চও অযোগ্যদের বাদ রেখে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ