নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৭ এবং ২০২২ সালের টেটে ৪৭টি ভুল প্রশ্ন যাচাইয়ে গঠিত কমিটির মধ্যে মতানৈক্য তৈরি হওয়ায় এবার নয়া কমিটি গঠনের নির্দেশ দিল হাইকোর্ট। গতবছর আগস্টে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের তৎকালীন ডিভিশন বেঞ্চ ওই কমিটি গড়ার নির্দেশ দেয়। তবে সেই কমিটির সদস্যদের মধ্যে মতানৈক্য দেখা দেয়। শুক্রবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ নতুন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।



