Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজও ভারী বৃষ্টি উত্তরবঙ্গে

বঙ্গোপসাগরে যে শক্তিশালী নিম্নচাপটি তৈরি হয়েছিল, শনিবার সেটি আরও দুর্বল হয়ে অরুণাচল প্রদেশের উপর ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে

আজও ভারী বৃষ্টি উত্তরবঙ্গে
  • ১ জুন, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে যে শক্তিশালী নিম্নচাপটি তৈরি হয়েছিল, শনিবার সেটি আরও দুর্বল হয়ে অরুণাচল প্রদেশের উপর ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। তার পরেও উত্তরবঙ্গের কিছু অংশে, বিশেষ করে হিমালয় সংলগ্ন এলাকা এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে শুক্রবার থেকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পূর্ব উত্তরপ্রদেশ থেকে বিদর্ভ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এর পাশাপাশি অনুকূল বায়ুপ্রবাহের জন্য বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প ঢুকতে থাকায় উত্তরবঙ্গে বৃষ্টি বেড়েছে। আজ, রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। তবে এই জেলাগুলির সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বঙ্গোপসাগরের নিম্নচাপটির প্রভাবে বাংলাদেশ, অসম, মেঘালয়েও প্রচুর বৃষ্টি হয়েছে শুক্রবার থেকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ