Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিষেকের ধাঁচে স্বাস্থ্যশিবির রচনার, চুঁচুড়ায় ব্যাপক ভিড়

নিজের সংসদীয় এলাকার নাগরিকদের জন্য বিরাট আয়তন স্বাস্থ্য পরীক্ষা শিবির করলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রবিবার চুঁচুড়ার সূর্য সেন মেমোরিয়াল স্কুলের মাঠে ওই স্বাস্থ্য শিবির হয়।

অভিষেকের ধাঁচে স্বাস্থ্যশিবির  রচনার, চুঁচুড়ায় ব্যাপক ভিড়
  • ২১ এপ্রিল, ২০২৫ ১৫:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নিজের সংসদীয় এলাকার নাগরিকদের জন্য বিরাট আয়তন স্বাস্থ্য পরীক্ষা শিবির করলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রবিবার চুঁচুড়ার সূর্য সেন মেমোরিয়াল স্কুলের মাঠে ওই স্বাস্থ্য শিবির হয়। সেখানে এদিন স্বাস্থ্য পরীক্ষা করাতে ভিড় উপচে পড়েছিল। একাধিক বিভাগের চিকিৎসার জন্য পৃথক পৃথক ক্যাম্প করা হয়েছিল। রচনা নিজে যেমন উপস্থিত ছিলেন তেমনই ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির একাধিক বিধায়ক ও নেতা। এসেছিলেন মন্ত্রী বেচারাম মান্নাও। মূলত, দলের তরুণ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদলেই স্বাস্থ্য শিবির করার পরিকল্পনা নিয়েছিলেন রচনা। প্রায় একমাস ধরে প্রশাসনসহ সমস্ত মহলের সঙ্গে দফায় দফায় আলোচনা করে পরিকল্পনা চূড়ান্ত করেন। শেষ পর্যন্ত রবিবার সেই শিবির হয়েছে। এনিয়ে রচনা বলেন, সাংসদ অভিষেক নিশ্চিতভাবেই আমাদের অনুপ্রেরণা। কিন্তু তাঁর মতো বড় আয়োজন করার সাধ্য আমার নেই। কিন্তু আমি ভোটের সময়েই কথা দিয়েছিলাম যে, জয় পাই বা হেরে যাই, পালিয়ে যাব না। মানুষের পাশে থাকব। তাই যতরকমভাবে মানুষের পাশে থাকা যায় তার প্রয়াস করছি।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ