নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান কপার লিমিটেডের (এইচসিএল) লাভের পরিমাণ অনেকটাই বেড়েছে। মঙ্গলবার সংস্থার পরিচালন পর্ষদের বৈঠকের পর জানানো হয়েছে, ২০২৪-২৫ আর্থিক বছরে এইচসিএলের মোট লাভ আগের আর্থিক বছরের থেকে ৫৪ শতাংশ বেড়ে ৬৩৩ কোটি ৫১ লক্ষ টাকা হয়েছে। ২০২৩-২৪ আর্থিক বছরে এটা ছিল ৪১০ কোটি ৪৩ লক্ষ টাকা। ২০২৪-২৫ আর্থিক বছরে কর দেওয়ার পর লাভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৮ কোটি ৫৩ লক্ষ টাকা। অঙ্কটা আগের আর্থিক বছরে ছিল ২৯৫ কোটি ৪১ লক্ষ টাকা।



