Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ছাত্রদের উপর গুলি চালাতে বলেন হাসিনা! তথ্যচিত্রে দাবি বিবিসির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিস ও নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন স্বয়ং শেখ হাসিনা! এমনই দাবি করল বিবিসি।

ছাত্রদের উপর গুলি চালাতে বলেন হাসিনা! তথ্যচিত্রে দাবি বিবিসির
  • ১০ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিস ও নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন স্বয়ং শেখ হাসিনা! এমনই দাবি করল বিবিসি। গত জুলাই ও আগস্টে পড়ুয়াদের ওই আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছে বিবিসি। সেই তথ্যচিত্রে বিভিন্ন ভিডিও ফুটেজের পাশাপাশি একটি অডিও ক্লিপ ব্যবহার করা হয়েছে। বিবিসির দাবি, ওই ক্লিপটিতে যার গলা শোনা যাচ্ছে, তিনি হাসিনা। মহিলা কণ্ঠটিকে ফোনে কাউকে বলতে শোনা গিয়েছে, ‘আমার নির্দেশনা দেওয়া আছে। ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছি এখন। তারা (নিরাপত্তা বাহিনী) এখন লেথাল ওয়েপন (প্রাণঘাতী অস্ত্র) ব্যবহার করবে। যেখানে পাবে, সোজা গুলি করবে।’ বিবিসির দাবি, তারা ওই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা ক্লিপ পরীক্ষা করে জানিয়েছে, গলার স্বর হাসিনারই। যদিও ‘বর্তমান’ এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি। বিবিসি জানিয়েছে,  গত বছরের ১৮ জুলাই হাসিনা গণভবন থেকে ফোন করে ওই নির্দেশ জারি করেন। তার পরেই আধা সামরিক বাহিনী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় গুলি চালায়। সেনা যে সব অস্ত্র ব্যবহার করে, সেই অস্ত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবহার করা হয় বলে অভিযোগ।

Advertisement
সম্পর্কিত সংবাদ