Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

গণভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন হাসিনার

জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই বাংলাদেশে সংবিধান বদলাতে গণভোটের আয়োজন করা হয়েছে। এবার সেই গণভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন হাসিনার
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই বাংলাদেশে সংবিধান বদলাতে গণভোটের আয়োজন করা হয়েছে। এবার সেই গণভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামি লিগের ফেসবুকে পেজে এক অডিয়ো বার্তায় হাসিনার অভিযোগ, মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার প্রকাশ্যেই গণভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রচার করছে। সরকারি কর্মীদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে প্রচারের জন্য বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। হাসিনার কটাক্ষ, আগে থেকেই যখন ফল নির্ধারিত হয়ে গিয়েছে, তখন গণভোটের আয়োজন করার কী দরকার? ওই অডিয়ো বার্তায় তিনি আরও অভিযোগ করেন, গণভোটে জিততে  ইউনুস সরকার সেনা, পুলিশ, বিজিবি সহ সমস্ত বাহিনীকে কাজে লাগাচ্ছে। তিনি জানান, আওয়ামি লিগের কর্মী-সমর্থকরা এই গণভোট বয়কট করছেন। ইতিমধ্যেই হাসিনার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের ১ হাজার ৬০০ জনের বেশি বুদ্ধিজীবী সংসদ নির্বাচন ও গণভোট বয়কটের ডাক দিয়েছেন। দেশে ও দেশের বাইরে বসবাসকারী এই বুদ্ধিজীবীদের মধ্যে আছেন চিকিৎসক, ইঞ্জিনিয়ার, কবি- সাহিত্যিক ও সাংবাদিক।

Advertisement
সম্পর্কিত সংবাদ