Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ছিটকে গেলেন হাসারাঙ্গা

বড় ধাক্কা শ্রীলঙ্কা শিবিরে। চোট গুরুতর, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার ওয়ানেন্দু হাসারাঙ্গা। মঙ্গলবার দ্বীপরাষ্ট্রের ক্রিকেট বোর্ড খবরটি জানিয়েছে।

ছিটকে গেলেন হাসারাঙ্গা
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কলম্বো:বড় ধাক্কা শ্রীলঙ্কা শিবিরে। চোট গুরুতর, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার ওয়ানেন্দু হাসারাঙ্গা। মঙ্গলবার দ্বীপরাষ্ট্রের ক্রিকেট বোর্ড খবরটি জানিয়েছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকপে অভিযান শুরু করেছে শ্রীলঙ্কা। সেই ম্যাচে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান হাসারাঙ্গা।

Advertisement

এরপর তাঁর এমআরআই হলে গুরুতর আঘাত ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ, আপাতত বিশ্রামে থাকতে হবে অলরাউন্ডারকে। ফলে তাঁর পরিবর্তে বিশ্বকাপের দলে ডাকা হয়েছে দুশান হেমন্তকে।

সম্পর্কিত সংবাদ