Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

একই পরিবারের ৪ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার কেরলে

হরিয়ানার পর এবার কেরল। মঙ্গলবার ভাক্কামের একটি বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের চার সদস্যের ঝুলন্ত দেহ। পুলিসের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনায় স্বামী, স্ত্রী ও তাঁদের দুই সন্তানের মৃত্যু হয়েছে।

একই পরিবারের  ৪ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার কেরলে
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: হরিয়ানার পর এবার কেরল। মঙ্গলবার ভাক্কামের একটি বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের চার সদস্যের ঝুলন্ত দেহ। পুলিসের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনায় স্বামী, স্ত্রী ও তাঁদের দুই সন্তানের মৃত্যু হয়েছে। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে অনিল কুমার (৫৫), তাঁর স্ত্রী শ্রীজা (৫০) ও তাঁদের দুই সন্তানের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। দুই সন্তানের বয়স কুড়ি বছরের আশপাশে। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, দেনার দায়ে আত্মহত্যা করেছে তারা। এখন পর্যন্ত সুইসাইড নোট উদ্ধার হয়নি। পুলিস সূত্রে খবর, দীর্ঘদিন অনিলদের দেখতে পাচ্ছিলেন না প্রতিবেশীরা। সন্দেহের বশে দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করেন তাঁরা। তখনই চারজনের ঝুলন্ত দেহ নজরে আসে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ