Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

জঙ্গি প্রত্যর্পণ ইস্যুতে বিলাবলের মন্তব্যে ক্ষিপ্ত হাফিজ-পুত্র তালহা

জিহাদি রোষের মুখে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো। ভারতের হাতে জঙ্গিদের প্রত্যর্পণ সংক্রান্ত মন্তব্য ঘিরে দেশে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নেতা।

জঙ্গি প্রত্যর্পণ ইস্যুতে বিলাবলের  মন্তব্যে ক্ষিপ্ত হাফিজ-পুত্র তালহা
  • ৮ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

নয়াদিল্লি: জিহাদি রোষের মুখে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো। ভারতের হাতে জঙ্গিদের প্রত্যর্পণ সংক্রান্ত মন্তব্য ঘিরে দেশে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নেতা। জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার পান্ডা হাফিজ সইদের ছেলে তালহা সইদ নিশানা করেছে বিলাবলকে। তার বাবার প্রত্যর্পণ নিয়ে বিলাবলের মন্তব্যের এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুলেছে ক্ষিপ্ত তালহা। 

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিলাবল বলেন, ভারত সহযোগিতা করলে জঙ্গিদের প্রত্যর্পণে কোনও সমস্যা হবে না। সরাসরি জানান, সেক্ষেত্রে কুখ্যাত জঙ্গি হাফিজ সইদ ও মাসুদ আজহারদের প্রত্যর্পণের ব্যবস্থা করবে ইসলামাবাদ। এই মন্তব্যেই  রেগে আগুন হাফিজের ছেলে। বেনজির ভুট্টোর সন্তানের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলেছে তালহা। পাক সংবাদমাধ্যমের কাছে তাঁর আর্জি, ‘বিষয়টা নিয়ে বিশদে আলোচনা হোক।’ 
উল্লেখ্য, হাফিজ সইদ এবং মহম্মদ আজহারের নাম দীর্ঘদিন ধরেই ভারতের কুখ্যাত জঙ্গি তালিকায় রয়েছে। সংসদ ভবনে আক্রমণ থেকে ২৬/১১ হামলা- একাধিক নাশকতার নেপথ্যে উঠে এসেছে এদের নাম। ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় এদের নাম রয়েছে। নয়াদিল্লির বরাবরের বলে এসেছে, পাকিস্তানই এই জঙ্গিদের মদত দেয়। যদিও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। ফলে তাদের প্রত্যর্পণ সম্ভব হয়নি। 

সম্পর্কিত সংবাদ