Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বরূপনগর সীমান্তে উদ্ধার ১ কোটি ১১ লক্ষ টাকার সোনা, গ্রেপ্তার ২

ফের বিপুল পরিমাণ সোনা পাচার রুখল বিএসএফ। শুক্রবার ভারত-বাংলাদেশ সীমান্তের স্বরূপনগরে অভিযান চালান সীমান্তরক্ষী বাহিনীর ১৪৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা

স্বরূপনগর সীমান্তে উদ্ধার ১ কোটি ১১ লক্ষ টাকার সোনা, গ্রেপ্তার ২
  • ১৮ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ফের বিপুল পরিমাণ সোনা পাচার রুখল বিএসএফ। শুক্রবার ভারত-বাংলাদেশ সীমান্তের স্বরূপনগরে অভিযান চালান সীমান্তরক্ষী বাহিনীর ১৪৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। তখনই বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেন তাঁরা। ওই দু’জনের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০টি সোনার বিস্কুট, যার ওজন ১.১৬৭ কেজি। এই পরিমাণ সোনার আনুমানিক মূল্য ১ কোটি ১১ লক্ষ টাকা। ধৃতদের নাম প্রদীপ বারুই ও গোপাল প্রমাণ্য। তাঁরা হাকিমপুরের বাসিন্দা। উদ্ধার হওয়া সোনার বিস্কুট তেতুলিয়া শুল্কদপ্তর হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে হাকিমপুর সীমান্ত ফাঁড়ির জওয়ানরা গোপন সূত্রে সোনা পাচারের তথ্য পান। তারপরই ১৪৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা অভিযান শুরু করেন। আচমকা সকাল সাড়ে ১০টার সময় জওয়ানরা হাকিমপুর উত্তরপাড়ার কাছে দু’জনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। জিজ্ঞাসাবাদ করতেই তাঁরা ভেঙে পড়েন। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ১০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে যে, বাংলাদেশ থেকে আসা এই সোনা পড়শি এক ব্যক্তিকে হস্তান্তর করার কথা ছিল তাঁদের। এজন্য তাঁদের পারিশ্রমিক পাওয়ার কথা ছিল ২৮০০ টাকা। কিন্তু বিএসএফ তা ভেস্তে দিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ