Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

আড়াই হাজার টাকা বাড়ল সোনার দাম

নিয়ম করে প্রতিদিনই রেকর্ড গড়ছে সোনা। মঙ্গলবারও সেই ধারা অব্যাহত রইল। তবে এদিন বড়ো লাফ দিল হলুদ ধাতু। মঙ্গলবার শহরে ২৪ ক্যারেট ১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম ছিল ১ লক্ষ ৩৭ হাজার ৩০০ টাকা।

আড়াই হাজার টাকা বাড়ল সোনার দাম
  • ২৪ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়ম করে প্রতিদিনই রেকর্ড গড়ছে সোনা। মঙ্গলবারও সেই ধারা অব্যাহত রইল। তবে এদিন বড়ো লাফ দিল হলুদ ধাতু। মঙ্গলবার শহরে ২৪ ক্যারেট ১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম ছিল ১ লক্ষ ৩৭ হাজার ৩০০ টাকা। সোনার এই দামের সঙ্গে যুক্ত হবে তিন শতাংশ হারে জিএসটি। সেক্ষেত্রে দর আরও বাড়বে। সোমবার সোনার দর যায় ১ লক্ষ ৩৪ হাজার ৬৫০ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ২ হাজার ৬৫০ টাকা। একই সঙ্গে এদিন ২২ ক্যারেটের হলমার্ক যুক্ত গয়না সোনার ১০ গ্রামের দর ছিল ১ লক্ষ ৩০ হাজার ৫০০ টাকা। সোনার সঙ্গে এদিন বেড়েছে রুপোর দরও। শহরে এদিন এক কিলো খুচরো রুপোর দাম ছিল ২ লক্ষ ১১ হাজার ২৫০ টাকা। একদিনের তফাতে কেজি প্রতি রুপোর দাম বেড়েছে ২ হাজার ৪৫০ হাজার টাকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ