Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

১.১৮ লাখের পথে সোনা, রুপোর দরেও নয়া রেকর্ড

আমেরিকার অর্থনীতি কোন পথে চলবে, তা নিয়ে বিশ্বজুড়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেদেশের সরকারের ‘শাটডাউন’ পরিস্থিতি গোটা লগ্নির বাজারকেই টালমাটাল করে তুলেছে।

১.১৮ লাখের পথে সোনা, রুপোর দরেও নয়া রেকর্ড
  • ৪ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমেরিকার অর্থনীতি কোন পথে চলবে, তা নিয়ে বিশ্বজুড়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেদেশের সরকারের ‘শাটডাউন’ পরিস্থিতি গোটা লগ্নির বাজারকেই টালমাটাল করে তুলেছে। তার জেরে তুলনামূলক কম ঝুঁকির লগ্নির পথে হাঁটছে বিশ্ব। ফলে সোনার চাহিদা বেড়ে গিয়েছে এক ধাক্কায়। কলকাতার সোনা বাজারও তার ব্যতিক্রম নয়। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়ার দর অনুযায়ী, শুক্রবার কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধতার দশ গ্রাম সোনার দর যায় ১ লক্ষ ১৭ হাজার ৮০০ টাকা। পুজোর আগে সেই দর ছিল ১ লক্ষ ১৪ হাজার ৮৫০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেট বিশুদ্ধতার গয়না তৈরির সোনার ১০ গ্রামের দামও নয়া রেকর্ড করে শুক্রবার। তা পৌঁছায় ১ লক্ষ ১১ হাজার ৯৫০ টাকায়। তবে রাজধানী দিল্লিতে ইতিমধ্যে‌ই ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর ১ লক্ষ ২০ হাজার টাকা পেরিয়ে গিয়েছে। এই দরগুলির সঙ্গে ৩ শতাংশ হারে জিএসটি যুক্ত হবে। সোনার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। এদিন কলকাতায় এক কিলো খুচরো রুপোর দাম ছিল ১ লক্ষ ৪৬ হাজার ৫৫০ টাকা। এই দরেও নয়া রেকর্ড করে কলকাতা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ