Bartaman Logo
৯ জুন, ২০২৬

উত্তরপ্রদেশে নাবালিকা গণধর্ষণ, গ্রেপ্তার চার নাবালক সহ ৯ জন

নাবালিকাকে গণধর্ষণ! তদন্তে নেমে এই ঘটনায় জড়িত সব অভিযুক্তকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিস। সোমবার রাতে জৈনপুর জেলার সাহাগঞ্জে একটি পার্কের কাছে গণধর্ষণের শিকার হয় ১৫ বছরের ওই কিশোরী।

উত্তরপ্রদেশে নাবালিকা গণধর্ষণ, গ্রেপ্তার চার নাবালক সহ ৯ জন
  • ২৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ: নাবালিকাকে গণধর্ষণ! তদন্তে নেমে এই ঘটনায় জড়িত সব অভিযুক্তকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিস। সোমবার রাতে জৈনপুর জেলার সাহাগঞ্জে একটি পার্কের কাছে গণধর্ষণের শিকার হয় ১৫ বছরের ওই কিশোরী। এই ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্ত সহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের মধ্যে চারজন নাবালক। তাদের জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছে। পাশাপাশি নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিস জানিয়েছে, অভিযুক্তরা সাহাগঞ্জের পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিস বাহিনী। পুলিসের উপস্থিতি টের পেয়ে তারা বাড়ির ছাদ থেকে ঝাঁপও দেয়। তখনই কয়েকজন অভিযুক্ত জখম হয়। তাদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে মোট পাঁচটি টিম গঠন করে পুলিস। এদিকে, সঠিক বিচারের আর্জি জানালেন বারাণসীতে গণধর্ষণে অভিযুক্তদের আত্মীয়রা। প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বারাণসীর পিএম অফিসে তাঁরা এব্যাপারে স্মারকলিপি জমা দিয়েছেন। ১৪ জন অভিযুক্তের আত্মীয় স্মারকলিপি জমা দিয়েছেন। ২৯ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে ১৯ বছরের তরুণীকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে দুষ্কৃতীরা। তাঁকে ২৩ জন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ