এবার থেকে নন এসি স্লিপার কোচেও লিক্যুইড হ্যান্ড ওয়াশ
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ট্রেনের এসি কোচে বন্দোবস্ত ছিলই। শৌচালয়ে কিংবা শৌচালয়ের বাইরে ওয়াশ বেসিনের সামনে লিকুইড হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে পারেন রেল যাত্রীরা। কিন্তু ট্রেনের নন-এসি সংরক্ষিত স্লিপার কোচের যাত্রীদের জন্য এতদিন এই বন্দোবস্ত ছিল না মোদি সরকারের। এই ইস্যুতে লাগাতার রেল যাত্রীদের কাছ থেকে অভিযোগ শুনতে হচ্ছিল রেলমন্ত্রককে। অবশেষে টনক নড়েছে রেল কর্তাদের। 

Advertisement

শুক্রবার রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এবার থেকে ট্রেনের নন-এসি স্লিপার কোচের যাত্রীরাও একই পরিষেবা পাবেন। তাঁদের জন্যও লিকুইড হ্যান্ড-ওয়াশের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে রেল। প্রশ্ন উঠছে, ন্যূনতম একটি পরিষেবা দেওয়ার জন্য কেন এতদিন এভাবে কার্যত বৈষম্যমূলক আচরণ করা হয়েছে?