Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাসপাতালের বাইরে প্রতারণা, বৃদ্ধার দেহ থেকে রক্ত নিয়ে নিল দালাল

টাকার লোভে এক বৃদ্ধাকে ভুল বুঝিয়ে তাঁর দেহ থেকে রক্ত টেনে নিল দালালরা

হাসপাতালের বাইরে প্রতারণা, বৃদ্ধার দেহ থেকে রক্ত নিয়ে নিল দালাল
  • ২৪ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: টাকার লোভে এক বৃদ্ধাকে ভুল বুঝিয়ে তাঁর দেহ থেকে রক্ত টেনে নিল দালালরা। ঘটনাটি ঘটেছে ক্যানিং হাসপাতালের বাইরে। মহিলার নাম রাহিলা সরদার।

Advertisement

শুক্রবার ক্যানিং হাসপাতালে রাহিলা চিকিৎসকের কাছে গিয়েছিলেন। বেরিয়ে আসার পর এক যুবক তাঁর কাছ থেকে জানতে চান, ডাক্তার কোনও রক্তপরীক্ষা করতে দিয়েছে কি না। রাহিলা সেভাবে কিছু বলতে পারেননি। তাঁর অভিযোগ, এরপর তাঁকে হাসপাতালের বাইরে একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় ওই ব্যক্তি। পরীক্ষা করানোর নামে দেহ থেকে রক্ত টেনে নেয়। তারপর তাঁর কাছে থাকা নগদ ৪০০ টাকাও নিয়ে নেয়। তবে বিষয়টি গোলমেলে ঠেকায় রাহিলা ফের হাসপাতালে ফেরত যান। কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারদের বিষয়টি জানান। তাঁরা প্রেসক্রিপশন দেখে বুঝতে পারেন যে, ওই বৃদ্ধাকে ঠকানো হয়েছে। এরপর খবর দেওয়া হয় ক্যানিং থানায়। ওই ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে বৃদ্ধাকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয় পুলিস। ওই ব্যক্তির খোঁজ চলে। তবে তার খোঁজ পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন ক্যানিং হাসপাতালের রোগী কল্যাণ কমিটির চেয়ারপার্সন শ্যামল মণ্ডল। তিনি কড়া ভাষায় চিঠি লিখে হাসপাতাল সুপারকে অবিলম্বে তদন্ত করে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান। দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্যজেলার মুখ্য আধিকারিক মুক্তিসাধন মাইতি বলেন, ‘অভিযোগ পেয়েছি। আমরা ঘটনাটি তদন্ত 
করে দেখছি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ