Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘ গ্রেপ্তার

সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ। এই ঘটনায় গ্রেপ্তার করা হল শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘেকে। আজ, শুক্রবার তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি।

শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘ গ্রেপ্তার
  • ২২ আগস্ট, ২০২৫ ১৯:০৮
Prefer us on Google

কলম্বো, ২২ আগস্ট: সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ। এই ঘটনায় গ্রেপ্তার করা হল শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘেকে। আজ, শুক্রবার তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি। ৭৬ বয়সী রনিল লন্ডনের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে জবানবন্দি রেকর্ডের জন্য সিআইডি দপ্তরে যান। পরে সেখানেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃত রনিলকে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেটে পেশ করা হবে। তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত কারণে সরকারি তহবিল ব্যবহার করার অভিযোগে চার্জ আনতে চলেছে পুলিস। তবে বিক্রমাসিঙ্ঘের দাবি, ব্যক্তিগত প্রয়োজনে তিনি কোনও সরকারি তহবিল ব্যবহার করেননি।

Advertisement

রনিল বিক্রমাসিঙ্ঘে পেশায় একজন আইনজীবী। টানা ৬ বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। যা সে দেশের রাজনীতিবিদ হিসেবে কার্যত রেকর্ড। ২০২২ সালে শ্রীলঙ্কায় আর্থিক সঙ্কট চলাকালীন তাঁকে প্রেসিডেন্ট করা হয়। 

সম্পর্কিত সংবাদ