Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

জামিন পেলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট

জামিন পেলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘে। সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে চারদিন আগে গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। সেই ঘটনায় আজ রনিলকে জামিন দিল সে দেশের আদালত।

জামিন পেলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট
  • ২৭ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

কলম্বো, ২৬ আগস্ট: জামিন পেলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘে। সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে চারদিন আগে গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। সেই ঘটনায় আজ রনিলকে জামিন দিল সে দেশের আদালত। ১৬ হাজার ৬০০ মার্কিন ডলারের ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়েছে। এদিন কলম্বোর ফোর্ট ম্যাজিস্ট্রেট নিলুপুলি লঙ্কাপুরা এই জামিনের নির্দেশ দেন। মামলার শুনানির সময় আদালত চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল।

Advertisement

গত শুক্রবার রনিলকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিআইডি। জানা গিয়েছিল, ৭৬ বয়সী রনিল লন্ডনের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে জবানবন্দি রেকর্ড করার জন্য সিআইডি দপ্তরে গিয়েছিলেন। সেখানেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত কারণে সরকারি তহবিল ব্যবহার করার অভিযোগে চার্জ আনেন তদন্তকারীরা। কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেটে তাঁকে পেশ করা হয়। তবে বিক্রমাসিঙ্ঘের দাবি, ব্যক্তিগত প্রয়োজনে তিনি কোনও সরকারি তহবিল ব্যবহার করেননি। উল্লেখ্য, রনিল বিক্রমাসিঙ্ঘে পেশায় একজন আইনজীবী। টানা ৬ বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। যা সে দেশের রাজনীতিবিদ হিসেবে কার্যত রেকর্ড। ২০২২ সালে শ্রীলঙ্কায় আর্থিক সঙ্কট চলাকালীন তাঁকে প্রেসিডেন্ট করা হয়। 

সম্পর্কিত সংবাদ