Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্পকে হুঁশিয়ারি প্রাক্তন রুশ প্রেসিডেন্টের

রাশিয়া ও ভারত। দুই দেশের দীর্ঘকালীন বন্ধুত্ব নিয়ে এই মুহূর্তে প্রবল গাত্রদাহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারতের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্কের পাশাপাশি রাশিয়ার উপরও ১০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

ট্রাম্পকে হুঁশিয়ারি প্রাক্তন রুশ প্রেসিডেন্টের
  • ১ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

মস্কো: রাশিয়া ও ভারত। দুই দেশের দীর্ঘকালীন বন্ধুত্ব নিয়ে এই মুহূর্তে প্রবল গাত্রদাহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারতের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্কের পাশাপাশি রাশিয়ার উপরও ১০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। পাশাপাশি দুই দেশকে আক্রমণ করে ট্রাম্পের বক্তব্য, ‘দুই মৃত অর্থনীতি একসঙ্গে ডুববে।’ মার্কিন প্রেসিডেন্টকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। রাশিয়ার স্বয়ংক্রিয় পারমাণিক প্রত্যাঘাত ব্যবস্থার উল্লেখ  করে তিনি পাল্টা জবাব দিয়েছেন।  তাঁর এই বার্তায় উঠে এসেছে সোভিয়েত জমানার ‘ডেড হ্যান্ড’ এর প্রসঙ্গ। 

Advertisement

গত কয়েকদিন ধরেই বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ও প্রাক্তন রুশ প্রেসিডেন্টের বাক যুদ্ধে উত্তপ্ত সমাজমাধ্যম। রাশিয়ার ওপর শুল্ক চাপানোর সময়ও মেদভেদেভকে কটাক্ষ করতে ছাড়েননি ট্রাম্প। তাঁর কটাক্ষ, ‘রাশিয়া আমেরিকার মধ্যে তেমন কোনও বাণিজ্য নেই। ওটা সেরকমই থাকুক। রাশিয়ার ব্যর্থ প্রাক্তন রাষ্ট্রপতিকে বলে দেবেন, তিনি যেন নিজের কথা নিয়ে সংযত হন। নিজের জন্য বিপদ ডেকে আনছেন মেদডেদেভ।’ এরপরেই ট্রাম্পকে পাল্টা তোপ দেগেছেন বর্তমানে রুশ সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ। সমাজমাধ্যমে তিনি লিখেছেন,  ‘প্রাক্তন রুশ প্রেসিডেন্টের কথায় যদি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ভয় পান, তাহলে মনে করবেন রাশিয়া ঠিক পথে এগোচ্ছে। এবং আগামী দিনে সেই পথেই এগোবে।
মার্কিন প্রেসিডেন্টের ‘মৃত অর্থনীতি’র জবাবে মেদভেদেভ বলেছেন, ‘মনে রাখবেন আমার প্রিয় সিনেমা ‘দ্য ওয়াকিং ডেড’। ভাবুন ‘ডেড হ্যান্ড’ কতটা বিপজ্জনক। এমন একটিও পৃথিবীতে নেই।’ প্রসঙ্গত, রুশ সংবাদ সংস্থা অনুসারে ‘ডেড হ্যান্ড’ বলতে বোঝায় ঠাণ্ডা যুদ্ধের সময় তৈরি সাবেক সোভিয়েত রাশিয়ার পারমানবিক প্রত্যাঘাতের সিস্টেম। যার পোশাকি নাম পেরিমিটার। এই যন্ত্র এমনভাবে তৈরি করা হয়েছিল যে  সোভিয়েত রাশিয়ার উপর পারমানবিক অস্ত্র আঘাত করলে স্বয়ংক্রিয় ভাবে প্রত্যাঘাত করবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ