Bartaman Logo
১০ জুন, ২০২৬

উত্তরপ্রদেশে পুনর্বাসন কেন্দ্রে খাদ্যে বিষক্রিয়া, মৃত্যু ৪ জনের

খাদ্যে বিষক্রিয়ার জেরে মৃত্যুর কোলে ঢলে পড়ল চার কিশোরী-কিশোরী। তারা সবাই বিশেষভাবে সক্ষম। তাদের বয়স ১২-১৭ বছরের মধ্যে।

উত্তরপ্রদেশে পুনর্বাসন কেন্দ্রে খাদ্যে বিষক্রিয়া, মৃত্যু ৪ জনের
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ: খাদ্যে বিষক্রিয়ার জেরে মৃত্যুর কোলে ঢলে পড়ল চার কিশোরী-কিশোরী। তারা সবাই বিশেষভাবে সক্ষম। তাদের বয়স ১২-১৭ বছরের মধ্যে। মঙ্গলবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে যোগী রাজ্যের লখনউয়ের একটি পুনর্বাসন কেন্দ্রে। সেখানকার আরও ২০ জন শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারাও বিশেষভাবে সক্ষম। খাবারে কীভাবে বিষক্রিয়া হল, এনিয়ে তদন্ত শুরু হয়েছে। পরীক্ষার জন্য ওই আশ্রয় কেন্দ্রের খাবারের নুমনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হয় বলে অভিযোগ।

Advertisement

লোকবন্ধু রাজ নারায়ণ হাসপাতালের সুপার ডাক্তার রাজীব কুমার দীক্ষিত বলেন, মঙ্গলবার রাতে মোট ২০ জনকে হাসপাতালে আনা হয়েছিল। সকলেই বিশেষভাবে সক্ষম। তারা ডিহাইড্রেশনে ভুগছিল। জেলাশাসক বলেন, একটি মেডিক্যাল টিম ওই পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। হোমের সাতটি শিশুকে নজরদারিতে রেখেছেন স্বাস্থ্যকর্মীরা। তদন্তে গাফিলতির প্রমাণ মিললে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। লখনউয়ের পাড়া এলাকার ওই পুনর্বাসন সেন্টারে ১৪৭ জন শিশু রয়েছে। তাদের বেশিরভাগই অনাথ এবং বিশেষভাবে সক্ষম। 

Advertisement
সম্পর্কিত সংবাদ