Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

২০২৭ পর্যন্ত বার্সায় থাকছেন ফ্লিক

টানা ১৭ ম্যাচ পর লা লিগায় থামল বার্সেলোনার অপরাজেয় দৌড়।

২০২৭ পর্যন্ত বার্সায় থাকছেন ফ্লিক
  • ২০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বার্সেলোনা: টানা ১৭ ম্যাচ পর লা লিগায় থামল বার্সেলোনার অপরাজেয় দৌড়। লিগ জয়ের সেলিব্রেশনের রাতে ঘরের মাঠে হারের তিক্ত স্বাদ পেল কাতালন ক্লাবটি। রবিবার মরশুমের শেষ হোম ম্যাচে ভিয়ারিয়ালের কাছে ২-৩ গোলে বশ মানে হান্স ফ্লিকের ছেলেরা। ম্যাচে একটা সময় ২-১ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত খালি হতে মাঠ ছাড়তে হল রবার্ট লিওয়ানডস্কিদের। দল হারলেও এই ফলে খুব একটা চিন্তিত নন কোচ হান্স ফ্লিক। বরং বার্সেলোনার দায়িত্বে প্রথম মরশুমেই ঘরোয়া ফুটবলে তিনটি ট্রফি জেতায় খুশী তিনি। জার্মান কোচ বলেন, ‘দারুণ এক মরশুম কাটল। ছেলেরা সেরাটা উজাড় করে দিয়েছে। লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা ডেল রে খেতাব জয় তারই প্রমাণ। তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে হারের আক্ষেপ রয়েই যাবে। তবে এই ব্যর্থতা ভুলে আগামী মরশুমে আমাদের আবার নতুন উদ্যমে ঝাঁপাতে হবে।’

Advertisement

প্রথম মরশুমে দলকে ট্রফি এনে দেওয়ার পুরস্কার হিসেবে ফ্লিকের সঙ্গে চুক্তি নবীকরণ করতে চলেছে বার্সেলোনা। সূত্রের খবর, ২০২৭ পর্যন্ত জার্মান কোচের সঙ্গে চুক্তি নবীকরণ করছে কাতালন ক্লাবটি। কয়েক দিনের মধ্যেই সেই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন সভাপতি হুয়ান লাপোর্তে।
এদিকে, চলতি মরশুম শেষেই রিয়ালকে বিদায় জানাতে চলেছেন কার্লো আনসেলোত্তি। তার আগে দল জয়ের সরণিতে থাকায় খুশি এই অভিজ্ঞ কোচ। একইসঙ্গে তাঁর মুখে শোনা গেল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার প্রশংসা। বলেন, ‘যোগ্য দল হিসেবেই লিগদ জিতেছে বার্সা। হান্স ফ্লিককে অভিনন্দন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ