Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাথুরিয়াঘাটা স্ট্রিটে কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ড, মৃত ২

গভীর রাতে পাথুরিয়াঘাটা স্ট্রিটে এক বহুতলের চারতলায় থাকা গোডাউনে আগুন লাগে

পাথুরিয়াঘাটা স্ট্রিটে কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ড, মৃত ২
  • ২১ এপ্রিল, ২০২৫ ১০:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  গভীর রাতে পাথুরিয়াঘাটা স্ট্রিটে এক বহুতলের চারতলায় থাকা গোডাউনে আগুন লাগে। গতকাল, রবিবার গভীর রাতে ঘটে সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি। আচমকাই ওই গোডাউনে আগুন লাগে। গোডাউনটি কাপড়ের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পুলিস সূত্রে খবর, ওই কাপড়ের গোডাউনের উল্টো দিকে ছিল একটি ঘর। তাতে ভাড়া ছিলেন কিষাণ লাল উপাধ্যায় (৫৮) ও সুনীল কুমার শর্মা (৪৮) নামের দুই পুরোহিত। দু’জনেই রাজস্থানের বাসিন্দা। কলকাতায় কোনও অনুষ্ঠানের জন্য এসেছিলেন।

Advertisement

এই অগ্নিকাণ্ডের জেরে ধোঁয়ায় ঢেকে যায় চারতলাটি। আর সেই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় ওই দুই পুরোহিতের। সূত্রের খবর, আগুন যখন লাগে তখন ঘুমাচ্ছিলেন কিষাণ ও সুনীল। মুহূর্তে চারতলার সমস্ত ঘর কালো ধোঁয়ায় ঢেকে যায়। কিছু বুঝে ওঠার আগেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় দু’জনের। তবে ওই কাপড়ের গোডাউনে যারা ছিলেন তাঁদের কোনও ক্ষতি হয়নি। তাঁরা আগুন দেখেই গোডাউন থেকে কোনওক্রমে বেরিয়ে আসেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল দমকলের ১০টি ইঞ্জিন ও পুলিস। কিষাণ ও সুনীলকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে পুলিসই। তাঁদের ভর্তি করা হয় মেডিক্যাল কলেজে। সেখানেই তাঁদের মৃত্যু হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তদন্ত শুরু করেছে জোড়াবাগান থানার পুলিস। আগুন আপাতত নিয়ন্ত্রণে। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ