Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

কমার্শিয়াল পার্টনারের জন্য দরপত্র ছাড়ল ফেডারেশন

চলতি মরশুমে কোনওক্রমে ১৩ দলের আইএসএল আয়োজন করছে ফেডারেশন। তবে দীর্ঘমেয়াদী রোডম্যাপ নিয়ে অনিশ্চয়তা তুঙ্গে।

কমার্শিয়াল পার্টনারের জন্য দরপত্র ছাড়ল ফেডারেশন
  • ৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মরশুমে কোনওক্রমে ১৩ দলের আইএসএল আয়োজন করছে ফেডারেশন। তবে দীর্ঘমেয়াদী রোডম্যাপ নিয়ে অনিশ্চয়তা তুঙ্গে। কাদের হাতে থাকবে ফুটবলের ব্যাটন? তা ঠিক করতেই এদিন দরপত্র ছাড়ল সর্বভারতীয় ফুটবল সংস্থা। নির্ধারিত আইনি পদ্ধতি মেনে আড়াই লক্ষ টাকা দিয়ে দরপত্র জমা করতে হবে। ১৯ মার্চ টেন্ডার জমা দেওয়ার শেষ দিন। পরদিন জানা যাবে কমার্শিয়াল পার্টনারের নাম। উল্লেখ্য, ২০১৪ সালে শুরু হয় আইএসএল। পরবর্তীতে তা দেশের এক নম্বর লিগ হয়ে ওঠে। লিগ আয়োজনের রাশ ছিল এফএসডিএলের হাতে। কিন্তু গত বছরের ডিসেম্বরে সর্বভারতীয় ফুটবল সংস্থার সঙ্গে চুক্তি শেষ হয় তাদের। পছন্দমতো দাবি না মানায় সেই চুক্তি নবীকরণ করা হয়নি। নতুন টেন্ডারের শর্ত মেনে এফএসডিএল (পড়ুন রিলায়েন্স গোষ্ঠী) কি ফুটবলে লগ্নি করতে আগ্রহী দেখাবে? অন্যথায় ফের শূন্য থেকে শুরু করতে হবে ফেডারেশনকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ