মুম্বই: বৃহস্পতিবার শেয়ার বাজার চাঙ্গা হলেও ফের পতন টাকার দরে। ৪ পয়সা কমে ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দর হল ৮৮.৭৯ টাকা। তবে শেয়ার বাজারে এদিন ৩৯৮.৪৪ পয়েন্ট (০.৪৯ শতাংশ) বৃদ্ধি পেয়ে বম্বে স্টক এক্সচেঞ্চের সূচক সেনসেক্স দাঁড়ায় ৮২ হাজার ১৭২ পয়েন্টে। একইভাবে এনএসই সূচক ‘নিফটি’ বেড়েছে ১৩৬.১৫ পয়েন্ট। ০.৫৫ শতাংশ বৃদ্ধি পেয়ে বাজার বন্ধের সময় এই সূচক দাঁড়ায় ২৫ হাজার ১৮২.১৫ পয়েন্টে। দুই সূচকই গত এক সপ্তাহের মধ্যে এদিন ছিল সর্বোচ্চ অবস্থানে।



