Bartaman Logo
১০ জুন, ২০২৬

মৃত্যুও মিলিয়ে দিল গিরের জয়-বীরুকে

গুজরাতের গির অরণ্য দাপিয়ে বেড়াত দুই সিংহ। দুটি প্রাণীর ‘বন্ধুত্ব’ দেখে বনকর্মীরা ভালোবেসে তাদের নাম দিয়েছিল ‘জয়’ ও ‘বীরু’।

মৃত্যুও মিলিয়ে দিল গিরের জয়-বীরুকে
  • ৩১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: গুজরাতের গির অরণ্য দাপিয়ে বেড়াত দুই সিংহ। দুটি প্রাণীর ‘বন্ধুত্ব’ দেখে বনকর্মীরা ভালোবেসে তাদের নাম দিয়েছিল ‘জয়’ ও ‘বীরু’। শোলে সিনেমার সেই আইকনিক দুটি চরিত্রের নামেই এতদিন পরিচিত ছিল দুই পশুরাজ। পর্যটকদের কাছেও জনপ্রিয় ছিল দুই সিংহের জুটি। হয়েছে তথ্যচিত্রও। শোলেতে জয়-বীরুর বন্ধুত্বে ছেদ টেনেছিল মৃত্যু! তবে গির অরণ্যের গল্পটা একটু আলাদা। অন্য সিংহদের সঙ্গে লড়াই করতে গিয়ে মাসখানেকের ব্যবধানে মৃত্যু হল জয় ও বীরুর। 

Advertisement

বন দপ্তর সূত্রে খবর, ৭ জুন কাসিয়া এলাকায় একটি সিংহের দল প্রথমে জয়কে আক্রমণ করে। তারপর খোকার এলাকায় বীরুকে একলা পেয়ে অন্য একটি সিংহের দল হামলা চালায়। তাতে দুটি সিংহই গুরুতর আহত হয়। ১১ জুন মৃত্যু হয় বীরুর। জয়কে সুস্থ করে তুলতে সব রকম চেষ্টা করেছিলেন বনকর্মীরা। কিন্তু শেষরক্ষা হল না। মঙ্গলবার দ্বিতীয় সিংহটিরও মৃত্যু হয়। গিরের এক বনকর্তা জানিয়েছেন, সিংহ দুটি যখন বেঁচে ছিল, তখন তাদের কেউ আলাদা করতে পারেনি। মৃত্যুও যেন তাদের মিলিয়ে দিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ