Bartaman Logo
৯ জুন, ২০২৬

ইঞ্জিনে আগুন, উড়ানে মেডে কল

আমেদাবাদ থেকে দিউর উদ্দেশে রওনা দেওয়ার আগে বাতিল হল ইন্ডিগোর উড়ান। টেকঅফের আগে তখন রানওয়েতে ছিল বিমান সিক্স ই ৭৯৬৬। সেইসময় ইঞ্জিনে আগুন লেগে যায়।

ইঞ্জিনে আগুন, উড়ানে মেডে কল
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমদেবাদ: আমেদাবাদ থেকে দিউর উদ্দেশে রওনা দেওয়ার আগে বাতিল হল ইন্ডিগোর উড়ান। টেকঅফের আগে তখন রানওয়েতে ছিল বিমান সিক্স ই ৭৯৬৬। সেইসময় ইঞ্জিনে আগুন লেগে যায়। তড়িঘড়ি বিপদবার্তা (মেডে কল) পাঠান পাইলট। বাতিল করে দেওয়া উড়ান। তবে যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছে। এদিন সকাল ১১টায় আমদেবাদের মাটি ছাড়ার কথা ছিল ইন্ডিগোর ওই বিমানটির। এদিন উড়ান সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, হঠাৎই বিমানে যান্ত্রিক গোলযোগের জেরে ইঞ্জিনে আগুন লেগে যায়। বিপদ বুঝে মেডে কল পাঠান পাইলট। তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই বিমানের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। আপাতত যাত্রীদের বিকল্প বিমানে গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে। বহু যাত্রীর খাওয়া-থাকার  বন্দোবস্তও করা হয়েছে।

Advertisement

এদিকে, ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক গোলযোগ। বুধবার টেক অফের ২ ঘণ্টা পর হঠাৎ কালিকট বিমানবন্দরে ফিরে আসে দোহাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান আইএক্স ৩৭৫। বিমানটিতে যাত্রী, পাইলট ও বিমানকর্মী মিলিয়ে মোট ১৮৮ জন ছিলেন। এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, উড়ানের এসিতে যান্ত্রিক ত্রুটি নজরে আসার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। 

Advertisement
সম্পর্কিত সংবাদ